1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

পাংশায় জামায়াত নেতার মানবিক উদ্যোগে সুপেয় পানি পেলেন স্থানীয়রা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

পাংশা (রাজবাড়ী) উপজেলা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশার পাট্রা ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে একটি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর পাট্রা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অলি আহমেদের নিজস্ব অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

গত শনিবার দুপুরে পাট্রা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দা বিপুল মৃধা আনুষ্ঠানিকভাবে এই টিউবওয়েল গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাট্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ স্থানীয় সমাজসেবকরা।

স্থানীয়দের মৌলিক চাহিদা পূরণের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই প্রকৃত জনসেবা।

টিউবওয়েলটি হাতে পেয়ে উপকারভোগী বিপুল মৃধা ও এলাকার সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকার অবহেলিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park