
নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ আর এম আল মামুন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন,
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের কাছ থেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন ওসি এ আর এম আল মামুন,
জেলা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সার্বিক পুলিশি কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন,
এ অর্জন নরসিংদী মডেল থানার পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সময় জেলা পুলিশের ঊর্ধ্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস,