1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা! আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীতে দুঃখু মিয়ার কিন্ডারগার্টেন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। নরসিংদী শিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত,

কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা

স্টাফ রিপোর্টার :
মো:সাইফুল ইসলাম রানা , জাতীয় একুশে নিউজ পেপার৷ ৷
জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও মা ইলিশ রক্ষায় ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। দিনব্যাপী এই অভিযানে নদী থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ শিকারের জাল জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল-এর উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়ার বিভিন্ন নদীতে এই তদারকি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জালের পাশাপাশি জাটকা ও মা ইলিশ শিকারের সরঞ্জাম জব্দ করা সম্ভব হলেও জেলেরা পালিয়ে যায়। তবে অভিযান থেকে উদ্ধার হওয়া প্রায় ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল সংবাদমাধ্যমকে জানান, “মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে স্থানীয় মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park