1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা! আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীতে দুঃখু মিয়ার কিন্ডারগার্টেন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। নরসিংদী শিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত,

কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

​স্টাফ রিপোর্টার মোঃ হযরত আলী আকন্দ : গাজীপুরের কালীগঞ্জে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দোকানের শাটার ও দরজা কেটে বিপুল পরিমাণ বিজলী ক্যাবল (তার) সিলিং ফ্যান, ইলেকট্রিক মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা একদল চোর। এতে বাদীর আনুমানিক ৪১ লাখ টাকার মালামাল ও নগদ প্রায় আড়াই লক্ষ টাকা সহ মোট ৪৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন আকন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে (মামলা নং-১২)।​ঘটনার বিবরণ:ভুক্ত ভোগীর কাছ থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর (২০২৬ ইং তারিখে ) রাত আনুমানিক ৩:৩০ টা থেকে ভোর ৫:২০ টার মধ্যে যে কোনো সময়ে কালীগঞ্জ থানাধীন তুমলিয়া সাকিনস্থ আড়িখোলা বোয়ালীর মোড়ে সিলেট মহাসড়ক সংলগ্ন মেসার্স সুবাহান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এই চুরির ঘটনাটি ঘটে।দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে দোকানের শাটার ও দরজা কেটে ভেতরে প্রবেশ করে,এরপর দোকানে রক্ষিত বিভিন্ন ইলেকট্রিক মালামাল বিজলী ক্যাবল,সিলিং ফ্যান এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।​চুরি হয়ে যায়, বিজলী ক্যাবল, সুপার স্টার ক্যাবল এবং ক্যাট-৬ ক্যাবল (CAT-6 Cable)। চুরি যাওয়া মোট ক্যাবলের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ টাকার বেশি। এছাড়া ক্যাবলের পাশাপাশি বিপুল পরিমাণের নগদ অর্থ চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন ।​পুলিশের পদক্ষেপ:সংবাদ পাওয়ার পর কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে। এ ঘটনায় আনুমানিক ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। ঘটনার সাথে জড়িত চক্রটিকে শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশিের অভিযান অব্যাহত রয়েছে হয়েছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানাপুলিশ।তবে জনসাধারণের প্রশ্ন- প্রহরী থাকা সত্ত্বেও ভুক্তভোগীর কাছে কেন মালামাল চুরির সময় অবগত করা হয়নি অনেকেই এ ঘটনায় পাহারাদার কে দায়ী করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park