



মোহাম্মদ হযরত আলী আকন্দ : গাজীপুরের কালিগঞ্জে ‘তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ (কালিগঞ্জ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর উদ্যোগে ২০২৫-২৬শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯:০০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করেন উত্তরা মাদরাসাতে নূর আল কাসেমিয়ার সুযোগ্য মুহতামিম শাইখুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ. টি. এম কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক গুরুত্ব তুলে ধরেন। তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহর সম্মানিত সভাপতি আলহাজ্জ মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন : মাওলানা গাজী রুহুল আমিন কাসেমী, মুফতি মোহাম্মদ আজিজুর রহমান, মাওলানা মীর মোফাজ্জল হোসেন, মাওলানা আবু হানিফ ফয়েজী, মুফতি আলী হোসেন, হাফেজ মাওলানা আতিকুর রহমান মাসউদ , মাওলানা গাজী আশিক আহমদ (গাজী হুজুর) হাফেজ মাওলানা রুহুল আমিন গাজিপুরী, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, মুফতি উবায়দুল্লাহ আল গাজী, জনাব হুমায়ুন মাস্টার সভাপতি :আহবায়ক কমিটি কালিগঞ্জ উপজেলা বিএনপি, মোহাম্মদ নায়েবুর রহমান মাসুদ সহ ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কওমি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আরও মনোযোগী ও সাফল্য অর্জন করার অনুপ্রেরণা দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।