1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুউদ্দিন আহমেদ সামু-এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত চুন্টা ইউনিয়নে আশক আলী সরকারের দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটিতে ব্যাপক গণসংযোগ ও ভোটের প্রচারণা রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে(৩) তিনটি বিদেশি পিস্তলসহ (৩)তিন জন সন্ত্রাসী গ্রেফতার জৈনকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট ও দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদুল হক মুন্সী মরহুম মোস্তফা কামাল স্যার এর মৃত্যুতে জৈন্তাপুর মাধ্যমিক সমিতির পক্ষ থেকে চেক প্রদান।  ছেউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসবের সমাপনী আজ, ভাঙছে সাধুর হাট কুষ্টিয়ায় শুরু হচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলবে ৮ জেলার দল নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ​ গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক

চুন্টা ইউনিয়নে আশক আলী সরকারের দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটিতে ব্যাপক গণসংযোগ ও ভোটের প্রচারণা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি : সোহরাব আহমেদ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩নং চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংহপুর গ্রামের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ আশক আলী সরকার এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।আজ ২১-১০-২০২৬ইং রোজ বুধবার সারা দিনব্যাপী তিনি ৩নং চুন্টা ইউনিয়নের দেওবাড়িয়া, তারাখোলা এবং নতুনহাটি গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন, প্রবীণদের দোয়া ও আর্শীবাদ নেন এবং তরুণদের সার্বিক সমর্থন কামনা করেন।এ সময় দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটির সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ আশক আলী সরকার-কে উষ্ণ অভ্যর্থনা জানান।পথসভায় ও গণসংযোগকালে বক্তব্য দিতে গিয়ে গাজী মোহাম্মদ আশক আলী সরকার বলেন, “আমি চুন্টা ইউনিয়নের প্রতিটি মানুষকে নিয়ে একটি আধুনিক, মাদক মুক্ত, শিক্ষা ও বান্ধব এবং মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। অবহেলিত দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটি সহ পুরো ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করতে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থনই হবে আমার পথচলার মূল শক্তি।”প্রচারণায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি ও সাধারণ সমর্থকরা বিপুল সংখ্যায় অংশ নেন। উপস্থিত ভোটাররা আশাবাদ ব্যক্ত করেন যে, গাজী মোহাম্মদ আশক আলী সরকার বিজয়ী হলে চুন্টা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park