1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগর ইউনিয়নে পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ চৌধুরী ড. মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে বিএনপির দোয়া মাহফিল। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাজীপুরে পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনের আগুন ৯ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার পরিবার। কিন্তু সেই আশ্রয়ই যখন হারিয়ে যায়, তখন শিশুটির হাত ধরে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। নরসিংদীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের নিয়ে কুমারখালীর কয়া ইউনিয়নে সমাবেশ জাফলং, সাদাপাথর ও লাল শাপলার বিলে পর্যটকদের উপচে পড়া ভিড়* খোকসার মাশলিয়া জামে মসজিদে জুমার খুতবায় এমপি আফজাল: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

গাজীপুরে পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনের আগুন ৯ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

‎গাজীপুরে পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনের আগুন ৯ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
‎
‎গাজীপুর প্রতিনিধি :
‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকা সংলগ্ন সুপ্রীম স্টিচ লিমিটেড (সুপ্রীম গার্মেন্টস)-এর কার্টুন ও ডিবিএল গার্মেন্টসের সুতার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ণ্ত্রণে এসেছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ পড়ুন
‎
‎শনিবার (২৪ অক্টোবর) বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ওই গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১টা ৫০ মিনিটের সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
‎
‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কারখানাটির কার্টুন তৈরির গোডাউন থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়ে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। গোডাউনে মজুত থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ডিবিএল গার্মেন্টসের সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিস ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য কাঁচামাল মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় শত শত মানুষ উৎসুক হয়ে রাস্তায় জড়ো হন।
‎
‎গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব দিয়ে ফায়ার ফাইটাররা কাজ করেছে।
‎
‎কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল আলম চৌধুরী জানান, “খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
‎
‎গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দীর্ঘ প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর বেলা ১টা ৫০ মিনিটের সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কারখানার টিনশেড কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ পড়ুন
‎
‎তিনি আরো জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park