
🤝 সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান
নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নরসিংদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলার প্রশাসনিক কার্যক্রমে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রতি সম্মান জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে নরসিংদীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সুন্দর একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে আসি।
নরসিংদী সাংবাদিক ফোরাম—সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে। 🖊️🇧🇩
#নরসিংদী_সাংবাদিক_ফোরাম #নরসিংদী #জেলা_প্রশাসক #সৌজন্য_সাক্ষাৎ #সম্মাননা #সাংবাদিকতা #মতবিনিময় #জনকল্যাণ #বস্তুনিষ্ঠ_সাংবাদিকতা