1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৈনিক ঢাকা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সোহরাব আহমেদ গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন। K কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন K: সালিশে মীমাংসার এক দিন পরই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২৫ সংবাদ শিরোনাম ​গাজীপুরে মহাসড়ক অবরোধ: দীর্ঘ যানজটে স্তব্ধ চলাচল, নিরাপত্তার স্বার্থে বহু কারখানা ছুটি ঘোষণা মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ

পাংশায় জামায়াত নেতার মানবিক উদ্যোগে সুপেয় পানি পেলেন স্থানীয়রা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

পাংশা (রাজবাড়ী) উপজেলা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশার পাট্রা ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে একটি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর পাট্রা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অলি আহমেদের নিজস্ব অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

গত শনিবার দুপুরে পাট্রা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দা বিপুল মৃধা আনুষ্ঠানিকভাবে এই টিউবওয়েল গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাট্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ স্থানীয় সমাজসেবকরা।

স্থানীয়দের মৌলিক চাহিদা পূরণের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই প্রকৃত জনসেবা।

টিউবওয়েলটি হাতে পেয়ে উপকারভোগী বিপুল মৃধা ও এলাকার সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকার অবহেলিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park