
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
দৈনিক নতুন ভোর পত্রিকার ৩৩,তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, আহ্বায়ক, গণ অধিকার পরিষদ, ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক; সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এবং সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. দেলোয়ার হোসেন মাদবর এবং ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকারের সভাপতি শ্রী অর্ণব কুমার হিরা।এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নতুন ভোরের নির্বাহী সম্পাদক শাহেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দৈনিক নতুন ভোরের সাভার প্রতিনিধি স্বপ্নীল বিশ্বাস।
৩৩ বছরের পথচলায় দৈনিক নতুন ভোরের অর্জন, অগ্রযাত্রা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে।উক্ত আয়োজন পত্রিকাটির দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে তোলার পাশাপাশি সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।