1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা! আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীতে দুঃখু মিয়ার কিন্ডারগার্টেন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। নরসিংদী শিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত,

আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার মো:সাইফুল ইসলাম রানা
ঢাকা, ০৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সাথে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চীনের দূতাবাসে  ড. লিউ ইউইন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া টেলিকমভিত্তিক প্রতারণাসহ উদীয়মান সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। ভবিষ্যতে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park