
নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা!
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন নরসিংদী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো.শামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মনসুর,
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা মো. ইউনুছ মিয়া,
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নরসিংদী শাখার সভাপতি সারোয়ার হোসেন মৃধা।
এ ছাড়া সভায় রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং পরিবার ও নিজ নিজ বাড়ি থেকে দুর্যোগ প্রতিরোধের কার্যক্রম শুরু করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।