1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা! আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীতে দুঃখু মিয়ার কিন্ডারগার্টেন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। নরসিংদী শিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত,

কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

মোহাম্মদ হযরত আলী  আকন্দ : গাজীপুরের কালিগঞ্জে ‘তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ (কালিগঞ্জ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর উদ্যোগে ২০২৫-২৬শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯:০০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করেন উত্তরা মাদরাসাতে নূর আল কাসেমিয়ার সুযোগ্য মুহতামিম শাইখুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ. টি. এম কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক গুরুত্ব তুলে ধরেন। ​তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহর সম্মানিত সভাপতি আলহাজ্জ মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন : মাওলানা গাজী রুহুল আমিন কাসেমী, মুফতি মোহাম্মদ আজিজুর রহমান, মাওলানা মীর মোফাজ্জল হোসেন, মাওলানা আবু হানিফ ফয়েজী, মুফতি আলী হোসেন, হাফেজ মাওলানা আতিকুর রহমান মাসউদ , মাওলানা গাজী আশিক আহমদ (গাজী হুজুর) হাফেজ মাওলানা রুহুল আমিন গাজিপুরী, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, মুফতি উবায়দুল্লাহ আল গাজী, জনাব হুমায়ুন মাস্টার সভাপতি :আহবায়ক কমিটি কালিগঞ্জ উপজেলা বিএনপি, মোহাম্মদ নায়েবুর রহমান মাসুদ সহ ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কওমি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আরও মনোযোগী ও সাফল্য অর্জন করার অনুপ্রেরণা দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park