1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। কাঁঠালিয়ায় ওসি আবু নাছের রায়হানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভারে বিরুলিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অধ্যক্ষ আলী মুহসিন

জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি বলে জানা গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগসহ দোতলার ওয়ার্ডগুলোতে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বর নিয়ে শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন। রোগীর অতিরিক্ত চাপে হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে ধারণক্ষমতার বাইরে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।

স্থানীয় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর উপচেপড়া ভিড়ের মধ্যেও জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

এদিকে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, রাত আনুমানিক ৯টার দিকে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের এমন পরিস্থিতিতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে শয্যাসংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাসুক মিয়া
একুশে নিউজ
সিলেট প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park