
্ ্নিজাম উদ্দিন সিলেট বিভাগীয় প্রতিনিধি। ্সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সরকারি নির্দেশনায় জাতীয় বিপ্লব ও সংহতি উদযাপন করা হয়।এতে আলোচনা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হাসনাত খান,প্রধান বক্তা – জনাব আব্দুল হাফিজ,সাধারণ সম্পাদক জৈন্তাপুর উপজেলা বিএনপি।সভাপতিত্ত করেন- জনাব মাসুক মিয়া অত্র বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি।আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জনাব সাব্বির আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ কয়েছ আহমেদ, রিফাত, রুবেল,কবির আহমেদ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া, সাব্বির আহমদ,কয়েছ আহমদ, প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা সরকার,শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন, ইংরেজি শিক্ষক শুক্ল দেব নাথ।বক্তারা উক্ত দিনের প্রতিপাদ্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাজাহান মিয়া,হাছিনা আক্তার, মুহিবুল আম্বিয়া, পপিরানী রায়,মাহমুদুল হাসান মিলন কুমার,পুর্নিমা ও প্রধান বক্তা দ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে।এতে প্রধান অতিথি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করেন এবং বিদ্যালয় পরিদর্শন করেন ও জাতীয়করনের ব্যাপারে সহযোগীতার কথা বলেন এবং প্রধান বক্তা জনাব আব্দুল হাফিজ ভাইকে সহযোগীতার কথা বলেন।এবং উনি সহযোগীতা করবেন বলে কথা দেন।