
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত।
আজ ০৮ নভেম্বর, ২০২৬ (রবিবার) নরসিংদীতে জেলা পরিসংখ্যান অফিস এবং সমবায় বিভাগের পৃথক আয়োজনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ এবং ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী মহোদয়।
‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য, নরসিংদী-৫, জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা, পুলিশ সুপার, নরসিংদী মহোদয়সহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় টেকসই উন্নয়ন এবং সঠিক পরিকল্পনা প্রণয়নে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল কবির খোকন, সংসদ সদস্য, নরসিংদী-১ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য, নরসিংদী-৫ (রায়পুরা); জনাব মনজুর এলাহী, সংসদ সদস্য, নরসিংদী-৪ (মনোহরদী-শিবপুর); জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা, পুলিশ সুপার, নরসিংদী; জনাব মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী মহোদয়।
আলোচনা সভায় দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় সমিতির ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।