1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতার অনুসারীদের হামলায় আহত ৩ ডিবি সদস্য ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন: নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শংকর দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জৈন্তিয়াপুর বালিকা বিদ্যালয়ে উদযাপন। সাভারে দৈনিক নতুন ভোর পত্রিকার ৩৩,তম বর্ষপূর্তি জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতার অনুসারীদের হামলায় আহত ৩ ডিবি সদস্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারি কলেজ এলাকায় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। অভিযান চলাকালে মাদকসহ কথিত কিশোর গ্যাং নেতা ও ছাত্রদল নেতা সংগ্রামকে আটক করার পর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ডিবি পুলিশের সদস্যরা কুষ্টিয়া সরকারি কলেজে অভিযান চালিয়ে সংগ্রামকে আটক করেন। এ সময় তাঁকে ঘিরে ৪০-৫০ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে। তাঁদের হামলায় ডিবির তিন সদস্য গুরুতর আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির এসআই জনি, এসআই জাহিদ এবং সদস্য ইমরান। পরে তাঁদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটা-ছেঁড়ার ক্ষত রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংগ্রামকে আটকের পর তাঁর অনুসারীরা দলবদ্ধ হয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালান। তবে হামলার বিষয়ে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park