1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, গ্রাম পুলিশদের নির্দেশনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলে পুলিশের নজরদারি আরও কার্যকর করতে গ্রাম পুলিশদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি থানায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা গ্রহণ শেষে এ নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) ফুলছড়ি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হাজিরা কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। হাজিরা গ্রহণের পর তাদের সঙ্গে মতবিনিময় করেন ফুলছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসরাকুল ইসলাম।
মতবিনিময়কালে ওসি এসরাকুল ইসলাম বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে গ্রাম পুলিশদের সরাসরি যোগাযোগ রয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই এর আভাস পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তিনি গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় নিয়মিত খোঁজখবর রাখা, অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকা এবং মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের তথ্য দ্রুত থানায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে মাদক ও জুয়ার বিস্তার রোধে এলাকায় জনসচেতনতা তৈরির পাশাপাশি অপরাধীদের বিষয়ে তাৎক্ষণিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে গ্রাম পুলিশদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশদের সক্রিয় অংশগ্রহণ থাকলে অপরাধের তথ্য দ্রুত শনাক্ত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফুলছড়ি থানার নবাগত ওসির এ ধরনের উদ্যোগকে স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে গ্রাম পুলিশদের সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park