1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মোহাম্মদ বরকত মোল্লা গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার
গতকাল আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার পাঁচটি থানায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপাল গঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে।
গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজে লায় নিরা পত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সকাল থেকে আপনারা দেখছেন, জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক আছে। জেলার পৌরসভা ও চারটি উপজেলাতেই আমাদের নিরাপত্তাব্যবস্থা রয়েছে।’
গতকালের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে ডিআ ইজি বলেন, এসব ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
জেলার পাঁচটি থানায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলি শ সুপার হাসানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যা য়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park