
পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।
পুলিশ লাইনস্, নরসিংদীর প্যারেড গ্রাউন্ড-এ আজ ১৬ নভেম্বর,২০২৬খ্রিঃ পুলিশ সদস্যদের ড্রেসরুলস-সহ সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে,
প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা মহোদয়। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল), নরসিংদী,
প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্থতা কামনা করে প্যারেড সমাপ্তি করেন।,
এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন, মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।