1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,,

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,,
(১৫ নভেম্বর)২০২৬
এককে মাদারীপুর ও দ্বৈতে ঢাকা জেলা চ্যাম্পিয়ন
নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
ফাইনালে দ্বৈত বিভাগে ঢাকা জেলা ও নরসিংদী জেলা এবং একক বিভাগে আরআরএফ, ঢাকা ও মাদারীপুর জেলা প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একক বিভাগে আরআরএফ, ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর জেলা। অন্যদিকে দ্বৈত বিভাগে নরসিংদী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা জেলা।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই সহায়ক নয়, বরং এর মাধ্যমে বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তঃসম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জনাব কাসিফ সানোয়ার, ডি আই ওয়ান ডিএসবি নরসিংদী
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬-এর সফল সমাপ্তি ঘটে। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park