1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

অরুয়াইল-সরাইল প্রধান সড়কের বেহাল দশা: নিত্যদিনের ভোগান্তিতে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি সোহরাব আহমেদ :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি ছোটখাটো ডোবায় পরিণত হয়, ফলে চরম দুর্ভোগে পড়েছেন অরুয়াইল, পাকশিমুলসহ, চুন্টা ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা। ভোগান্তির চিত্র ও স্থানীয়দের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও সুরকি উঠে গিয়ে রিকশা, সিএনজি, অটো ও পণ্যবাহী যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। প্রায়শই যানবাহন গর্তে পড়ে উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। রাস্তার বাজে অবস্থার কারণে সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হয় না।
জরুরি কোনো রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সড়কটি এখন সবচেয়ে বড় বাধা। অ্যাম্বুলেন্স চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।অরুয়াইল একটি অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা হলেও রাস্তার বেহাল দশার কারণে মালামাল পরিবহনে অতিরিক্ত খরচ ও সময় লাগছে, যার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসায়ে।স্থানীয় যানবাহনের চালকরা জানান, সড়কটি এতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে প্রতিদিন যানবাহনের কলকব্জা নষ্ট হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এলাকাবাসীর আকুল আবেদন, সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অরুয়াইল-সরাইল প্রধান সড়কটি যেন দ্রুততম সময়ের মধ্যে টেকসইভাবে সংস্কার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park