1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আল-হিকমাহ্ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসুচির আয়োজন করা হয়।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

স্টাফ রিপোটার তানভীর হোসেন : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬নং কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বাঁশতলী (শাহাদাতপুর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে) এক “ফ্রি মেডিকেল ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনটি সফলভাবে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, জনাব আলহাজ্ব খোরশেদ আলম দুলাল—বিশিষ্ট সমাজসেবক। তাঁর উপস্থিতিতে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও উক্ত ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জজকোর্টের সম্মানিত আইনজীবী, জনাব অ্যাড. এমরান হোসাইন পরাণ সাহেব,এম এম এ কাদের একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক, জনাব হারুনুর রশিদ স্যার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব সাইফুর রহমান রাকিব সাহেব ,বিশিষ্ট সমাজ সেবক জনাব হাফিজ আবু ইউসুফ সাহেব,
পশ্চিম কেরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক, জনাব মনির আহমদ স্যার। উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, জনাব শিবলু শিহাব।ক্যাম্পেইনটি সঞ্চালনায় ছিলেন, উক্ত ফাউন্ডেশনের সেক্রেটারি, জনাব জাহিদুল ইসলাম ওমর। ক্যাম্পেইনটি সফল করার লক্ষ্যে উক্ত ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলগণ নিরলস ভূমিকা পালন করেছেন। এ সময় এলাকার বিপুল সংখ্যক অসহায় ও সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন।আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।আজকের ক্যাম্পেইনের সৌজন্যে ছিল, “রায়পুর মা ও শিশু হাসপাতাল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park