1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আড়াইহাজারে বিএনপি নেতাকে হাত-পা ভেঙ্গে দেওয়া অডিও কল রেকর্ডটি এডিট করা।।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ থেকে :
আড়াইহাজারের নজরুল ইসলাম আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি। তাকে নিয়ে সম্প্রতি ৩ মিনিট ৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কল রেকর্ডে ছাত্রদল নেতা মো. আবু হানিফ রাসেল ভূঁইয়ার হাত-পা ভেঙে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু পুরো ঘটনাটি সাজানো বলে জানিয়েছেন আবু হানিফ রাসেল নিজেই।

এক ভিডিও বার্তায় আবু হানিফ রাসেল ভূঁইয়া বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা কিছুক্ষণ আগে আমার এবং নজরুল ইসলাম আজাদ ভাইয়ের সম্বন্ধে যে কল রেকর্ডটা শুনছেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার এবং আজাদ ভাইয়ের সঙ্গে কোনো কথাবার্তা হয় নাই।

তিনি বলেন, কিছুদিন আগে আরিফের সঙ্গে আমার কিছু বাগ্‌বিতণ্ডা হয়েছে। এই বাগ্‌বিতণ্ডা আমার মোবাইলে রেকর্ড ছিল। তো এই সম্বন্ধে আমি মাহমুদুর রহমান সুমন ভাইকে জানাইছি। মাহমুদুর রহমান সুমন ভাই বলছেন, ‘তুমি এই কল রেকর্ডটা পাঠাও।’ আমি মাহমুদুর রহমান সুমন ভাইকে কল রেকর্ডটা পাঠাইছি। কল রেকর্ডটা পাঠানোর পরে মাহমুদুর রহমান সুমন ভাই এডিটের মাধ্যমে আমার এবং আজাদ ভাইয়ের সম্বন্ধে মানহানিকর বক্তব্য এবং মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাইছে। এজন্য আমি প্রিয় এলাকাবাসীর কাছে দুঃখিত এবং নজরুল ইসলাম আজাদ ভাইয়ের ফ্যামিলির কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী চাইলেন তিনি।

উল্লেখ্য, মো. আবু হানিফ রাসেল ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park