1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মোঃজাকিরুল ইসলাম(জুয়েল)
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু কন্যা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবা খাতুন উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর কন্যা।
প্রত্যক্ষদর্শী ও আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টায় শিশু কন্যা হাবিবা খাতুন তার দাদী ও বাবার সাথে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল চাঁপাপুর ইউনিয়নেরর আড়াইল বাজারের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (যাহার নং- ঢাকা মেট্টো-ট-১২-৪৩৫৫) ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নিহত শিশু হাবিবাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park