1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক:
সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে পাইকগাছার আদর্শ লাইব্রেরি। প্রতিষ্ঠানটির উদ্যোগে শনিবার ৪ এপ্রিল ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী হিসেবে বই বিতরণ করা হয়।
এদিন নবম ও দশম শ্রেণীসহ বিভিন্ন শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০,০০০ টাকা মূল্যের বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন,সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ রিজাউল করিম হাজরা,হাবিবুল্লাহ গাজী,আল মামুন, আলমগীর হোসাইন,এনামুল আহমেদ,বাকি বিল্লাহ, হাফেজ আবু সাঈদ,সাইফুল্লাহ ফকির,মিজানুর রহমান,তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের আরও অনেক সদস্য।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।তারা আরও উল্লেখ করেন, আদর্শ লাইব্রেরি শুধু জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারেই নয়,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই পেয়ে উপকারভোগীরা আদর্শ লাইব্রেরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে তাদের শিক্ষাজীবনের জন্য সহায়ক বলে অভিহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park