1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

আশুগঞ্জে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও ১১৩০ (এক হাজার একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ২ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

সাংবাদিক,,ইয়ামিন ভূইয়া। জাতীয় পত্রিকা একুশে নিউজ

২৪/০৪/২০২৬ খ্রি. বিকাল ৪,৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অভিযানকালে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি একটি কাভার্ড ভ্যান উদ্ধার করে।
পৃথক অভিযানে ২৪/০৪/২০২৬ খ্রি. বিকাল ৪,৩০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ১১৩০ (এক হাজার একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ সিরাজ মিয়া(৩৮)
পিতা- মোঃ সোনা মিয়া
মাতা-মোছাঃ কাজলী বেগম
সাং-পশ্চিম মেড্ডা
থানা- ব্রাহ্মণবাড়িয়া
২। মোঃ আলেক মিয়া(৩৫)
পিতা- মৃত সাহার মিয়া
মাতা- রেজিয়া খাতুন
সাং-শিবনগর
থানা- আখাউড়া
উভয় জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park