
স্টাফ রিপোর্টার: মোঃ ফজর আলী আশুলিয়া থেকে :
ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে লড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত এবং ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৬.৪০ টার দিকে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রীতি গ্রুপের পোশাক কারখানার ভিতরে রাখা ব্যবহৃত প্রায় ১৯ টি বড় কার্গো লড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। হঠাৎ সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বিকট শব্দে সেই সিলিন্ডার বিস্ফোরণের ঘটে এবং মুহূর্তের মধ্যে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থলেই ৭ নিহত এবং ৩০ জন আহত হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালের ভর্তি করা হয়। নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ আহতদের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, জামগড়া প্রীতি গ্রুপের পোশাক কারখানার বাউন্ডারির ভিতরে একটি লড়িতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, জামগড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪-৫ জন দগ্ধ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।