1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আসামির ছবি তুলতে গিয়ে সাংবাদিককে বাধা, কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার, একুশে নিউজ

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ষণ মামলার এক আসামির ছবি সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকদের সংগঠন কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ডাসা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী (কেরানি) রুবেল হোসেনের বিরুদ্ধে শনিবার একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। মামলার পরই পুলিশ তাকে আটক করে এবং রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অভিযুক্ত রুবেল পান্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নওশেরের ছেলে।

১৫ মার্চ (রবিবার) সকালে আসামিকে আদালতে পাঠানোর সময় থানা চত্বরে উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তার ছোট ভাই হৃদয় বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি সাংবাদিকের ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টা করেন এবং পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজের অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না বলে দাবি করেন।

এতে সাংবাদিকদের সঙ্গে তার তর্ক-বিতর্কের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত ছবি তোলা সম্ভব হয়নি।

ঘটনার পর সাংবাদিকদের ছবি সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে কলেজ ছাত্রদল সভাপতি হৃদয়ের বিরুদ্ধে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ বলেন, ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। পরে বিষয়টি জানতে পেরেছেন এবং এতে তার কোনো সম্পৃক্ততা নেই।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়েরের পর রুবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের ছবি সংগ্রহে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park