1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪০ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি ঐতিহাসিক সীমানা পিলার কেনাবেচার চেষ্টার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে খুলনার পাইকগাছা উপজেলার এক দলিল লেখকও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তালা থানার পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালায়। এ সময় ভোলানাথ মন্ডলের বাড়ি থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)। এদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কলাগাছি এলাকায় একটি প্রাচীন সীমানা পিলার কেনাবেচার প্রস্তুতি চলছে— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভোলানাথ মন্ডলের বাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে লুকিয়ে রাখা ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা একটি সীমানা পিলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রের সদস্যরা পিলারটি পরীক্ষা-নিরীক্ষার জন্য মাটি খুঁড়ে বের করার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যাদব সরকার দাবি করেন, বটিয়াঘাটা উপজেলার পোদলা গ্রামের জাকির হোসেন নামের এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য সেখানে পাঠিয়েছিলেন।
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ বিষয়টির অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park