1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ঈদুল আযহা উপলক্ষে চক্কাওয়ালী-কানুয়ার ডাঙ্গা যুব সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ডাঃ মোঃ নাজমুল আহসান,নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে “চক্কাওয়ালী-কানুয়ার ডাঙ্গা যুব সংঘ”। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে আগামী ৩০ মে ২০২৬ ইং, রোজ শনিবার, ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪ ঘটিকায় এ খেলা অনুষ্ঠিত হবে।
খেলাটি অনুষ্ঠিত হবে চক্কাওয়ালী চারা বটতলা মাঠে, যা আল আমিন ইংলিশ ব্যাচের পিছনে অবস্থিত। ইতোমধ্যে খেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় যুবক, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
খেলায় বিজয়ী দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে জোড়া খাসি, যা খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও দর্শকদের জন্য থাকবে উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সাধারণ দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park