1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

একুশে স্টপ রিপোর্টার মোঃ আব্দুল করিম কক্সবাজার একুশে একটা রিপোর্টার মোঃ আব্দুল করিম কক্সবাজার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মেডিকেল কলেজ হাসপাতাল- কতদূর?
কক্সবাজার শহরের কলাতলি-বাইপাস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অতিপ্রয়োজনীয়তা। দেশের পর্যটন রাজধানীখ্যাত এই শহরে বিশ্বমানের একটি চিকিৎসাকেন্দ্রের দাবি দীর্ঘদিনের। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও হাসপাতালের নির্মাণকাজ সেই তিমিরেই রয়ে গেছে। যার ফলে আগুনে দগ্ধ রোগী, কিডনি রোগী থেকে শুরু করে গুরুতর অসুস্থদের নিয়ে ছুটতে হয় চট্টগ্রাম-ঢাকায়। অনেক সময় আর্থিক সংকটের কারণে রোগীকে ধুঁকে ধুঁকে মরতে হয় অনেকটা বিনা চিকিৎসায়। এই সংকট থেকে উত্তরণে এখুনি জরুরি পদক্ষেপ প্রয়োজন।
ওই ঘটনায় ১৬ জন আদম সন্তান দগ্ধ হয়েছে। ভস্মীভূত হয়েছে বেশ ক’টি বসতবাড়ি, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। এসব ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। এর দায়ভার কে নেবে?
ভূমিদস্যু হিসেবে পরিচিত এন আলম কোন সাহসে, কাদের যোগসাজশে এবং কোন আইনে ঘনবসতিপূর্ণ এলাকায় গ্যাসের পাম্প স্থাপন করেছেন, সেটির অনুমোদন কারা দিয়েছেন, তার খুঁটির জোর কোথায়- এইসব খতিয়ে দেখার এবং আইনি পদক্ষেপের দাবি জানাই।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দগ্ধদের বিনামূল্যে চিকিৎসা, ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park