1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

এক সংগ্রামী কণ্ঠ, সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার, সলঙ্গা, সিরাজগঞ্জ:
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতৃত্বের মধ্যে সাব্বির সরকার একটি পরিচিত ও আলোচিত নাম। সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।
দীর্ঘ ১৭ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও সাব্বির সরকার তার রাজনৈতিক অবস্থান থেকে বিচ্যুত হননি। অভিযোগ রয়েছে, বিগত সময়ে তাকে দল থেকে দূরে সরিয়ে দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হলেও তিনি বরং আরও দৃঢ়ভাবে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ চালিয়ে গেছেন।
তার এই পথচলা সহজ ছিল না। বিভিন্ন সময়ে তাকে মিথ্যা মামলা, হামলা, রিমান্ডসহ নানামুখী হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল, যার কারণে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হয়।
সাব্বির সরকারের ঘনিষ্ঠরা জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার এই দৃঢ় অবস্থান ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে একজন সংগ্রামী নেতার পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এসব মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
সব বাধা-বিপত্তি পেরিয়ে সাব্বির সরকার এখনো তার আদর্শ ও লক্ষ্য নিয়ে অটল রয়েছেন। স্থানীয়দের মতে, তার এই সংগ্রামী জীবন ও নেতৃত্বগুণ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। রামকৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ জনগণের প্রত্যাশা—সৎ, যোগ্য ও ত্যাগী এই নেতাকে তারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park