
গাজী আব্দুল আলীম, নিজস্ব প্রতিবেদক:
হে বৈশাখ তুমি এসো ,এসো হৃদয়ে নতুন বার্তা নিয়ে , দু:খের দীর্ঘ সাগর পেরিয়ে নব কল্লোলে শুভেচ্ছা নিয়ে।
ধৈর্য, শক্তি আর অমিত সাহস মনোবলের ঐক্যতা নিয়ে
মানুষের কল্যাণে এসো প্রিয়াঙ্গনে, ঐক্যের কলতানে।
তুমি এসো মানুষের কর্মজীবনে শান্তির শ্বেত বার্তা নিয়ে
সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ।
এসো সৌহার্দ্য সম্প্রতির সেতু বন্ধনে, জীবনের জয়গানে
গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য বাংলাদেশে স্বগৌরবে ,
বৈশাখী মেলার কোলাহল মুখরিত রমনার বটমূলে ।
সাংস্কৃতিক ফল্গুধারা বিকশিত হোক প্রানে প্রানে
হা ডু ডু নৌকা বাইচ, ঘোড়ার দৌড়, হাঁড়িভাঙ্গা। নাগরদোলায় দোদূল্যমান জীবনের উথ্বান পতনে।
ষোড়শী নারীর নূপুরের নিক্কনে,রেশমী চুড়ের ঝঙ্কারে।
হলুদ শাড়িতে,নক্সাকরা পাঞ্জাবিতে বর্নীল আয়োজনে,
আপামর মানুষের শান্তি, কামনায় জীবনের প্রয়োজনে
শুভেচ্ছার দূত হয়ে আনন্দ মূখরীত সুন্দর মহেন্দ্র ক্ষনে।