1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ঔষধ কোম্পানির এমপিওদের অবমূল্যায়ন বন্ধে স্বাস্থ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা “এমপিওরা দালাল নয়, তারা স্বাস্থ্যসেবার মানবিক যোদ্ধা” — ডাঃ মোঃ জসীম সরদার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

ডাঃ মোঃ জসীম সরদার, নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি হলো ঔষধ শিল্প। বর্তমানে বাংলাদেশের প্রায় ৩১৬টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি মানসম্মত ঔষধ উৎপাদন করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের ৬২টি দেশে সুনামের সঙ্গে ঔষধ রপ্তানি করছে। এই বৃহৎ শিল্পখাতকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ঔষধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার(এমপিও)রা।
ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো উচ্চশিক্ষিত, অনার্স ও মাস্টার্স পাস, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমপিও হিসেবে নিয়োগ দিয়ে থাকে। বর্তমানে দেশে প্রায় ১৫ লক্ষাধিক এমপিও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের মূল কাজ হলো চিকিৎসকদের কাছে নতুন ঔষধের গুণাগুণ, ব্যবহারবিধি ও আধুনিক মেডিকেল তথ্য উপস্থাপন করা এবং বাজারে প্রয়োজন অনুযায়ী ঔষধ সরবরাহ নিশ্চিত করা।
এমপিওদের দায়িত্ব পালনের অংশ হিসেবে ডাক্তারদের ব্যবস্থাপত্রের তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হয়, যা তাদের কর্মদক্ষতা ও জবাবদিহিতা মূল্যায়নের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের চেম্বারে ঘুরে তারা দায়িত্ব পালন করেন। অথচ এই কঠোর পরিশ্রম ও মানবিক সেবাকে সমাজের একটি অংশ ভুলভাবে মূল্যায়ন করছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি দেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে “দালাল” আখ্যা দিয়ে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এমপিওরা। সংশ্লিষ্টদের দাবি, প্রকৃত দালাল চক্র যারা রোগীদের বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে প্রভাবিত করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরীহ ও পেশাদার এমপিওদের হয়রানি করা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।
এ ঘটনায় দেশের বিভিন্ন উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেছেন, এমপিওদের সামাজিক ও প্রশাসনিকভাবে হেয় প্রতিপন্ন করা বন্ধ করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পুলিশের এমন আচরণের ব্যাখ্যাও দাবি করা হয়েছে।
বক্তারা বলেন,“ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দালাল নন। তারা চিকিৎসকদের কাছে আধুনিক মেডিকেল তথ্য পৌঁছে দিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সমৃদ্ধ করতে কাজ করছেন। তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা উচিত।”
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট মহলের মতে, চিকিৎসা বিজ্ঞানের প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্য ও নতুন ঔষধ সম্পর্কে চিকিৎসকদের অবহিত রাখতে এমপিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পেশাজীবীদের সম্মান ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park