1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কয়রা–পাইকগাছা (খুলনা–৬) আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ মনিরুল হাসান বাপ্পী।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা জেলা সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান মন্টু।এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি জনাব ডাঃ আঃ মজিদ,পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মোঃ এনামুল হক,এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রার্থী এই আসনে জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন করবেন।
এ সময় নেতারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park