1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কাকড়াবুনিয়ায় তপশিল সম্পত্তি নিয়ে সংঘর্ষ: হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় তপশিলভুক্ত সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সি আর নং-৪৯/২৫ হিসেবে আদালতে নথিভুক্ত হয়েছে।
মামলার বাদী মোঃ শাহাদাত হোসাইন (৫০), পিতা-মৃত অহেদ আলী মোড়ল, সাং-বাতিখালী, পাইকগাছা পৌরসভা, জেলা খুলনা। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি তপশিলভুক্ত সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে আসামিরা বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
মামলায় অভিযুক্ত করা হয়েছে আফজাল শেখ (৫০), আলী শেখ (২৬), রাজীদা বেগম (৪০), মোসাম্মৎ শাপলা বেগম (২০), সর্বসাং-কাকড়াবুনিয়া (জামাইপাড়া), এনামুল গাজী (২৫), মোঃ সবুজ (৩০), আব্দুস সালাম (৪০), ময়না বিবি (৩৫), সর্বসাং-কাকড়াবুড়িয়া, এলাহি বক্স (৫০), সাং-সরল, পাইকগাছা পৌরসভাসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫ শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে কাকড়াবুনিয়া মৌজায় অবস্থিত বিরোধপূর্ণ তপশিল সম্পত্তিতে আসামিরা সংঘবদ্ধভাবে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর, প্রাণনাশের হুমকি, ঘরবাড়ি ও সম্পত্তি ভাঙচুর এবং মালামাল লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩/৪২৭/৩২৩/৩২৪/৪৪৭/৪৪৮/৩২৫/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করেছেন এসআই নিজাম।
ঘটনার সাক্ষী হিসেবে ইয়াসিন আরাফাত, ওয়াদুদ হোসেন নয়ন, আলামিন মোড়ল, কাইয়ুম সরদার ও নুরুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
বাদী মোঃ শাহাদাত হোসাইন দাবি করেন, তিনি একজন শান্তিপ্রিয় ও আইন মেনে চলা নাগরিক। কিন্তু আসামিরা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park