1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালিগঞ্জের কলাপাটোয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর: নারীসহ পরিবারের সদস্যদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটোয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ০৫/০৬/২০২৬ ইং তারিখে শুক্রবার সময় আনুমানিক টার ৭ দিকে এক নারীসহ তার পরিবারের উপর হামলা চালিয়ে নির্মম নির্যাতন, লুটপাট ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে অভিযোগকারী মাসুদা বেগম (৩৩) জানান, গত ৫ জুন ২০২৬ রাত ৯টার দিকে আজাদ নামে এক ব্যক্তির নেতৃত্বে ১২-১৩ জনের একটি সন্ত্রাসী গ্রুপ শাবল, লাঠি ও লোহার রডসহ একটি মিনি ট্রাক ও মোটরসাইকেল যোগে তাদের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির উঠানে প্রবেশ করে প্রতিবাদ করলে মাসুদা বেগম ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা মাসুদা বেগমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।হামলাকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করে আলমারি, সেফ, ফ্রিজ, টিভি, ফ্যান, আসবাবপত্রসহ নগদ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়া বসতঘর নির্মাণের জন্য রাখা লোহার রড নিয়ে যায় । টিনসহ ঘরের চালা সম্পূর্ণ ভেঙে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০-২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।মাসুদা বেগম আরও জানান, হামলার পর হামলাকারীরা তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়লোকজনের খবরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় ব্যবহৃত মিনি ট্রাকটি আটক করলেও অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদা বেগম কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আজাদসহ ১২-১৩ জনকে নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জানিয়েছেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী আরো জানান জমি বিক্রেতা ও তার নিজের নামে সম্পূর্ণ খারিজ রয়েছে শুধুমাত্র গায়ের জোরে জমি দখল করার চেষ্টা করছে হামলাকারীরা। বারবার চেষ্টা করো অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park