1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে ফজলুল হক মিলনের পক্ষে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক জনসংযোগ ও পথসভা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

মোঃ হযরত আলী আকন্দ :
গাজীপুর-৫ সংসদীয় আসনের অন্তর্গত কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলনের পক্ষে ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিকাল ৪ঃ০০ টায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় বক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলনের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রদানের আহ্বান জানান।
পথসভায় বক্তারা বলেন, একে এম ফজলুল হক মিলন একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। নির্বাচনীয় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠানেরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ফজলুল হক মিলন, সভাপতিত্ব করেন মোহাম্মদ মামুনুর রশিদ, সঞ্চালনায় নাজমুল হুদা ভূঁইয়া নয়ন। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park