1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালীগঞ্জে জমি-জমা বিরোধের জেরে হত্যার চেষ্টা: গুরুতর আহত লরেন্স কস্তা, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৫০ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধির :গাজীপুরের কালীগঞ্জে আবারও জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ হামলা। হত্যার চেষ্টার শিকার হয়েছেন ৫২ বছর বয়সী লরেন্স কস্তা। গুরুতর আহত অবস্থায় তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । গত ৪ মার্চ ২০২৬ ইং তারিখে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা বিরুয়া এলাকায় রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের জমি-বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ৪-৫ জনের একটি সন্ত্রাস দল লরেন্স কস্তাকে ঘিরে ফেলে। তারা দা, সেন, চাপাতি, লোহার রড, লাঠি ও ছুরি দিয়ে লরেন্স কস্তাকে আঘাত করে। প্রথমে লরেন্স কস্তা কে ভেদে হাত-পা, বুক, পিঠে এলোপাতাড়ি মারধর করে পরে কোপিয়ে রক্তাক্ত জখম করে। গলায় চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং লাথি-ঘুষি ও রডের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে।হামলাকারীরা তার কাছ থেকে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মামলা করলে হত্যার হুমকি দেয় ও পূর্বে তাদের বিরুদ্ধে দায়ের কি তো মামলা তুলে নেওয়ার ও হুমকি দেয়। আহত লরেন্স কস্তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। আহতের স্ত্রী সুপ্রিয়া কস্তা বাদী হয়ে এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হত্যার চেষ্টা, গুরুতর আঘাত, শ্বাসরোধ, ছিনতাই ও হুমকির অভিযোগ আনা হয়েছে।এর আগেও একই বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। পরিবার দাবি করছে— বিবাদীরা দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি ও নির্যাতন চালিয়ে আসছে।কালীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলায় জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সহিংসতার ঘটনা প্রায়ই ঘটছে। স্থানীয়রা বলছেন— দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হলে এলাকায় আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আহত লরেন্স কস্তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।এই ঘটনায় আরও তথ্য পাওয়া গেলে আমরা জানাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park