1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরের কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ লোকমান হোসেন পনির :গাজীপুর মহানগরের কাশিমপুর নামা বাজার এলাকায় বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধনে ব্যবহৃত ওষুধ প্রয়োগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন শওকত হোসেন সরকার। গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার এবং মশা নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার এবং পরিবেশ পরিষ্কার রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত ওষুধ ছিটানো, জলাবদ্ধতা দূরীকরণ এবং আবর্জনা দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।উদ্বোধন শেষে প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সিটি করপোরেশন নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। মশা নিধন কার্যক্রমও আরও বেগবান করা হয়েছে, যাতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়। অনুষ্ঠানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বর্জ্য অপসারণ ও মশা নিধন কার্যক্রম তদারকি করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।কর্মসূচির মাধ্যমে কাশিমপুর নামা বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park