1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার, একুশে নিউজ

পবিত্র রমজান মাস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ (বুধবার) বিকেলে পৌরসভার বাহরুল উলূম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. জাকারিয়া আনছার মিলন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, নোভা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শেখ বদরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি মনোয়ার হোসেন ও জাকের আলী শুভ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক নয়ন শেখ, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ, শাহীন বিশ্বাস, খাইরুল আলম সবুজ এবং সদস্য আসাদুজ্জামান, লিটন, রবিন, মান্নান ও লিংকন উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন মাজহারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park