
মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া।
ঘটনার সূত্রে জানা যায়,১৯/০১/২৬ইং তারিখে রোজ সোমবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে কুষ্টিয়া সিঙ্গার মোড়ে একটি প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় মোঃআবুল হাশেম,কুষ্টিয়া জেলা আমিরের হার্ড স্টকে মৃত্যু হয়(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জেলা আমিরের মৃত্যুতে কুষ্টিয়া জেলায় শোকের ছায়া নেমে আসে।জেলা আমিরের জানাজার নামাজ গতকাল ভেড়ামারা,আজকে চাঁদাগাড়া ঈদগাহ ময়দান মাঠ, মিরপুর ওয়াবদা অনুষ্ঠিত হয়।জানাযার শেষে মিরপুরে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।দাফন শেষে রুহের মাগফেরাতের জন্য সম্মিলিতভাবে দোয়া করা হয়।
জেলা আমিরের জীবন বৃত্তান্ত ।
নাম:অধ্যাপক মাওলানা আবুল হাসান(জন্ম ১৯৭১, মৃত্যু২০২৬সাল)
বয়স:৫৫বছর
কর্মস্থল:পোড়াদহ ডিগ্রী কলেজ, মিরপুর কুষ্টিয়া
ঠিকানা:মিরপুর, দারুস সালামপাড়া, পৌরসভা।
সাংগঠনিক সর্বশেষ দায়িত্ব : জেলা আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য
রুক মিয়াতে শপথ : ১৯৯২ সাল
শিক্ষাজীবন:কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ছাত্র জীবনে সাংগঠনিক মান : সাথী
স্ত্রী নাম:মনোয়ারা খাতুন ( মিরপুর উপজেলার মহিলা বিভাগীয় সেক্রেটারি)
পিতা:মরহুম মুন্সি সাইজুদ্দিন
মাতা:মরহুমা রাহাতুন নেছা
সন্তানাদি:এক ছেলেওএকমেয়ে(মেয়ে আমেরিকা প্রবাসী)
সাবেক দায়িত্ব সমূহ:মিরপুর উপজেলা সেক্রেটারি ও পরবর্তীতে উপজেলা আমির
২০০৯ সালে জেলা সহকারি সেক্রেটারি,২০১৪ সালে জেলা সেক্রেটারি পদে উন্নিত হন।
২০২২ সাল থেকে২০২৬ সাল পর্যন্ত ৪বছর কুষ্টিয়া জেলা আমিরে দায়িত্ব পালন করেন।