1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

পলাশ, নরসিংদী সংবাদদাতা:
কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’।
অনুষ্ঠান শেষে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ফলদ ও বনজ চারাগাছ, বীজ এবং সার বিতরণ করা হয়।
১৯ জুন ২০২৬, শুক্রবার পলাশ উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বক্তব্যে বলেন,
“বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো আমাদের কৃষি ও কৃষক। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করবে।”
তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ড. মো. আজিজুল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী
আয়েশা আক্তার, পলাশ উপজেলা কৃষি অফিসার
এছাড়া উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্থানীয় প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে চারাগাছ, বীজ ও সার তুলে দেন। এই সরকারি প্রণোদনা পেয়ে কৃষকেরা ব্যাপক আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park