
মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা পরিষদ প্রশাসক জনাব এস এম মনিরুল হাসান (বাপ্পী)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান এবং বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সহসভাপতি মোঃ হাবিবুর রহমান। রবিবার (৫ এপ্রিল) দুপুরে খুলনা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এস এম মনিরুল হাসান (বাপ্পী)-এর বিভিন্ন নির্বাচনী কার্যক্রম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান ও সহসভাপতি মোঃ হাবিবুর রহমান। এরই প্রেক্ষিতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সহসভাপতি মোঃ হাবিবুর রহমান একটি মসজিদের অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য খুলনা জেলা পরিষদ প্রশাসকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এবং বাজেট অনুমোদনের আবেদন জানান। এ বিষয়ে প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী) দ্রুত অর্থ বরাদ্দ অনুমোদনের আশ্বাস প্রদান করেন।
এ সময় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাবলী ও উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরেন মোঃ হাবিবুর রহমান। প্রশাসক সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে অতিথিদের চা আপ্যায়ন করা হয়। সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য ও উন্নয়নমুখী আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।