1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

খুলনা বিভাগীয় সম্পাদকদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও দোয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিভাগীয় পাঁচটি জাতীয় পত্রিকার সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ঈদের এই পবিত্র মুহূর্তে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান দেশবাসীর উদ্দেশ্যে তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি দেশ ও দেশের বাইরের সকল বাঙালি এবং সমগ্র মুসলিম উম্মাহর সার্বিক নিরাপত্তা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা হোক—এই প্রত্যাশা সবার। বিশেষভাবে ইরানের মুসলমানদের হেফাজত ও তাদের সার্বিক মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সকল মুসলমানকে আরও বেশি করে ইবাদতে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park