1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

গলাচিপায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

আবু নাইম হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুজ্জামান রুবেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল ৪টার দিকে পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ গ্রাম গাঁজাসহ হৃদয় খান (২৩) ও আমিনুর বিশ্বাস (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

এছাড়া একই রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৃথক আরেকটি অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল হাওলাদার (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, পানপট্টি ইউনিয়নের কোকাইতবক এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করা হয়।

গলাচিপা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গলাচিপা থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park