1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বৃহস্পতিবার দুপুরে তিনজন অসহায়, দুঃস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন।জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের হাতে এ সহায়তার চেক হস্তান্তর করেন। এ সময় তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি এবং মানবিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা লাঘবে জেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
চেক গ্রহণের পর উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটে ওঠে। আকস্মিক এই সহায়তা তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা সরকারের প্রতি এবং জেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park