1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত এ জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে নানা বয়সী মানুষ এতে অংশ নেন।
জুলুসে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবতার মহান বার্তাবাহী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। এ সময় ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলাল্লাহ (সা.)’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জুলুসের পুরো এলাকা। অনেকে হাতে ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে জুলুসে অংশ নেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শে রয়েছে শান্তি, ন্যায়, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য শিক্ষা। মহানবীর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জুলুসে ধর্মীয় আবেগ ও ভালোবাসার পাশাপাশি শান্তি ও সৌহার্দ্যের বার্তাও ছড়িয়ে পড়ে সর্বত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park