1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা আয়োজন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম : ‘৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়।এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং দেশপ্রেম, মুক্তির চেতনা ও জাতীয় মূল্যবোধকে ধারণ করে তাদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park